ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

     পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

    মৃতরা হলেন,পৌর শহরের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ছেলে ব্যবসায়ী মো. মাহাবুব আলম সেলিম (৫৫) ও উপজেলার পৈকখালী  গ্রামের বাসিন্দা আলী আকবর শরীফের ছেলে সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারী মো. হালিম শরীফ জসিম (৫০) ।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ী মো. মাহাবুব আলম সেলিম ও সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারী মো. হালিম শরীফ জসিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে রোববার রাতে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল আফিসার  ডা. মো. বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মৃত দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তির পর তাদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু রোববার রাতেই এ দুজনের মৃত্যু ঘটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ