ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • আকাশে খুলে পড়লো রোগী বহনকারী বিমানের চাকা

    আকাশে খুলে পড়লো রোগী বহনকারী বিমানের চাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের নাগপুর থেকে রওনা দেওয়ার পর মাঝ আকাশে চাকা খুলে পড়ার পর মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার রাত দশটার দিকে বিমানটি চাকা ছাড়াই পেটে ভর দিয়ে জরুরি অবতরণ করে। এতে দুই কর্মী, এক জন রোগী ও তার স্বজন এবং এক চিকিৎসক ছিলেন। পরে ওই রোগীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে নাগপুর থেকে হায়দ্রাবাদে যাওয়ার পথে বিচক্রাফট ভিটি-জেআইএল বিমানটির চাকা আকাশেই খুলে পড়ে। পরে এটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।

    বিমানটির জরুরি অবতরণ উপলক্ষে প্রস্তুত রাখা হয় জরুরি ব্যবস্থাপনা টিম। দমকল বাহিনীর কর্মী ও সরঞ্জাম ছাড়াও চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়। সতর্কতা হিসেবে রানওয়েতে ছড়িয়ে দেওয়া হয় ফোম। যাতে করে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি কমে যায়।

    পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। এর সব আরোহীকেই নিরাপদে বের করে আনা হয়। জরুরি অবতরণের পর মুম্বাই বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইট সময়সূচি মেনেই চলাচল করে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ