ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ব্রাজিলে গোলাগুলিতে পুলিশসহ নিহত ২৫

    ব্রাজিলে গোলাগুলিতে পুলিশসহ নিহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে এক পুলিশ অফিসারসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রিও ডি জেনিরো শহরে জাকারেজিনহো এলাকায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা তাদের গ্যাংয়ের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে বলে খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ এই অভিযান শুরু করে।

    গোলাগুলির সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

    রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামের তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, তার পছন্দের পেশাকে তিনি সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।

    স্থানীয় খবরে বলা হয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণে জড়িতদের ধরার। রিও ডি জেনিরো ব্রাজিলের অন্যতম অপরাধ প্রবণ একটি রাজ্য এবং এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল অপরাধীদের নিয়ন্ত্রণে। তাদের বেশিরভাগই মাদক পাচারের সঙ্গে জড়িত।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ