ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

    বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তার দল মালদ্বীভান ডেমোক্রেটিক পার্টি বলছে বৃহস্পতিবার (৬ মে) তিনি যখন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ির বাইরে বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

    শুক্রবার (৭ মে) এ খবর জানায় বিবিসি।

    আশঙ্কাজনক অবস্থায় নাশিদ হাসপাতালে ভর্তি। গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির এক নেতা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

    জানা যায়, নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন নাশিদ। সেই সময় পাশে রাখা একটি মোটরবাইকে প্রচণ্ড জোরে বিস্ফোরণ ঘটে। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৫৩ বছরের নাশিদ। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে এডিকে হাসপাতালে ভর্তি করা হয়।

    এখনো হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা যায়।  

    হাসপাতাল সূত্র জানায়, একাধিক ক্ষত রয়েছে নাশিদের শরীরে। তবে এ নিয়ে বিশদ কিছু জানানো হয়নি। বিস্ফোরণে নাশিদ আহত হওয়ার পরই জরুরিভিত্তিতে দেশের সংসদে অধিবেশন ডাকা হয়।

    নাশিদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট। তিনি বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ