ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • খোলা চিঠি 

    তুরস্কের ১০ সাবেক অ্যাডমিরালকে গ্রেপ্তার

    তুরস্কের ১০ সাবেক অ্যাডমিরালকে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অফিসের সমালোচনা করে একটি খোলা চিঠি প্রকাশের পর দেশটির সাবেক ১০ অ্যাডমিরালকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। 


    সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলেছে বলে নৌবাহিনীর সাবেক শতাধিক কর্মকর্তার বিবৃতি দিয়ে খোলা চিঠি প্রকাশ করেছে।

    দোহাভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু বলছে, এ ঘটনায় তদন্ত করা হবে। এছাড়াও এতে আরও চার সন্দেহভাজনকে আগামী তিন দিনের মধ্যে আঙ্কারার পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

    এনটিভির খবরে বলা হয়েছে, সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করতে বলপ্রয়োগ ও সহিংসতার আশ্রয় নিয়েছেন এসব সামরিক নেতারা।

    খোলা চিঠিতে ১০৪ অ্যাডমিরাল সই করেছেন। প্রেসিডেন্টের অফিসের সমালোচনা করে তারা এই বিবৃতি দিয়েছেন।

    এরদোগানের অফিসের দাবি, তুরস্কের অতীতের অভ্যুত্থানের সময়কে মনে করিয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

    ১৪ সন্দেহভাজন অ্যাডমিরাল এই খোলা চিঠির আয়োজন করেছেন। এরপর দেশের সাবেক শীর্ষ নৌ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে কৌঁসুলিরা।

    শনিবার খোলা চিঠিটি প্রকাশ করা হয়েছে। এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেন, এসব অ্যাডমিরালদের জানা উচিত যে, আমাদের জাতি ও তার প্রতিনিধিরা কখনো এ ধরনের মানসিকতাকে আশ্রয় দেবে না।

    তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতেই এই চিঠি প্রকাশ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ