ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নাজিরপুরে কেটে নেয়া হল সরকারী ১১টি গাছ

    নাজিরপুরে কেটে নেয়া হল সরকারী ১১টি গাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে রাস্তার ১১টি সরকারী গাছ কেটে নিয়েছেন স্থানীয় একটি চক্র। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  জীবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে  বলিবাবলা রাস্তার সামাজিক বনায়নের   ওই গাছ কেটে নেয়া হয়েছে।

    ওই সামজিক বনায়নের  উপকারভোগী কমিটির সাধারন সম্পাদক মো. আশ্রাফুর রহমান হাওলাদার জানান, গত কয়েকদিন আগে বলিবাবলা এলাকার তপন ঢালীর বাড়ির সামনের রাস্তার  ১১টি  সরকারী গাছ কেটে তা বিক্রি করে দিয়েছেন    স্থানীয় অনিল কৃষ্ণ ঢালীর পুত্র লিটন ঢালী।  এ বিষয়ে গত ৩দিন আগে বন বিভাগের লোকজনকে জানানো হলেও তারা এখানো কোন ব্যবস্থা নেন নি। আমার ভাই মারা যাওয়ায় আমি ব্যাস্ত থাকার সুযোগে এমন ঘটনা ঘটিয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে,  রাস্তার মাটি খুঁড়ে গাছগুলো কেটে নেয়া হয়েছে। কেটে নেয়া  ওই সব গাছের   ডাল-পালার কিছু অংশ  পড়ে আছে।  স্থানীয় তপন ঢালী জানান, বটতলা এলাকার গাছ ব্যবসায়ী মো. আসাদুজ্জামান ওই গাছ  কেটে নিয়েছেন।  গাছ কেটে নেয়া আসাদুজ্জামান  জানান, স্থানীয় লিটন ঢালীর কাছ থেকে ওই গাছ ক্রয় করা হয়েছে। ক্রয় করা ওই গাছের মধ্যে ৬টি মেহগিনি ও ৬ টি অন্য বিভিন্ন প্রজাতির গাছ ছিলো। স্থানীয়রা জানান,  কেটে নেয়া  ওই সব গাছের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

    অভিযুক্ত লিটন ঢালীর কাছে   জানতে চাইলে তিনি জানান, ওই গাছ তার কাকা (চাচা) গৌরাঙ্গ ঢালীর জমিতে। তাই তার নির্দেশে   বিক্রি করে দেয়া হয়েছে।  

    এ বিষয়ে জানতে বন বিভাগের বন রক্ষক  মো. কামাল হোসেনের  সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি।  মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সেখানে যাবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ