ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল অডিটরিয়াম

    ভান্ডারিয়ায় উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল অডিটরিয়াম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া পৌর সভায় বুধবার উদ্বোধন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে নাম করন করে শেখ কামাল অডিটরিয়াম।

    জানাগেছে,সাবেক বন ও পরিবেশ মন্ত্রী,জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি কৈশরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্নেহাষ্পদ হওয়ায় মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আনোয়ার হোসেন মঞ্জুর জন্ম ভূমি ঐহিহ্যবাহী এই ভা-ারিয়ায় “বঙ্গবন্ধুর” নাম চীর স্মরণীয় করে রাখতে “বঙ্গবন্ধুর” অডিটরিয়াম নামে একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০১৬সালে ব্যাক্তিগত অর্থায়ণে স্থানীয় মাপের ৬৮ শতাংশ জমি দান করেন। বিষয়টি নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু প্রধান মন্ত্রীর সাথে আলাপ কালে তিনি(প্রধান মন্ত্রী)বলেন মঞ্জু ভাই এটি আমার বড় ভাই  শেখ কামাল অডিটরিয়াম নামে করা যায় কিনা। ছোট বোনের এ প্রস্তাবে কোন দ্বিমত পোষণ করেননি আনোয়ার হোসেন মঞ্জু। পরে ঐ জমি পু:নরায় দান পত্রের নাম পরিবর্তণ করে শেখ কামাল অডিটয়িাম নামে নাম করন করা হয়।

     
    এর পরে পৌর শহরের ভান্ডারিয়া-কাঠলিয়া সড়ক লাগোয় পৌর সভার অর্থায়নে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাস্তবায়নে এটি গড়ার সিদ্ধান্ত নেয়া হয়। যা ২০১৭-’১৮ অর্থ বছরে বভনটি নির্মানের জন্য অর্থ বরাদ্ধ সহ পরবর্তী কার্যক্রম গ্রহন শুরু হয়। একই বছরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ দরপত্র আহ্বান করেন। ২০১৭ সালের ভবনটি নির্মানের জন্য দরপত্র আহবান করে ভান্ডারিয়া পৌর সভা কর্তৃপক্ষ। ২০১৭ সালের জুলাই মাসে  ৬কোটি, ৬২লাখ ৪০হাজার টাকা ব্যায়ে ৫৪০দিনের দিনের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য শুরু করেন রেজভী এন্টার প্রাইজএর সত্বাধীকারী মো.রেজাউল হক রেজভী জোমাদ্দার। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আজ বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি থেকে এটির উদ্ধোধন করবেন বলে ’মঞ্জুর নির্বাচনী এলাকায় নিয়মিত মাসিক সফর সুচিতে উল্ল্যেখ রয়েছে।

    এবিষয়ে পৌর সভার অতিরিক্ত প্রকৌশলী মো. শাহাদাৎ শরীফ এ প্রতিবেদকে জানান, ভান্ডারিয়া পৌর সভার বাস্তবায়নে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর অর্থায়ণে দের একর জমির উপর ৫০০আসন বিশিষ্ট এবং ভিতরে অত্যাধুনিক দৃষ্টিনন্দিত সাজসজ্জা পূর্ণ শেখ কামাল ভবনটির শুভ উদ্ধোধন করা হবে।

    ভান্ডারিয়া পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এ প্রতিবেদকে জানান, সাবেক মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির দানকৃত জমিতে পৌর সভার বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এর অর্থায়ণে,প্রায় পৌঁণে সাত কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন এ অডিটরিয়ামটির উদ্বোধন করা হবে আজ।

    তিনি আরো জানান, এ অডিটরিয়ামটি পৌর সভার কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপশি পৌর সভার রাজস্ব আয় বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা আগামীকাল বুধবার বিকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি থেকে উদ্ধোধন করবেন।

    উদ্বোধনের পর রাতে এ অডিটরিয়ামে খুলনা থেকে আসা শিল্পীদের কণ্ঠে লালন সঙ্গীত নামে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন হরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মো. সাইদুর রহমান সহ জেলা,উপজেলার সরকারি,বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ