ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঐক্যবদ্ধ থাকলে ভাগ্যের পরিবর্তন ত্বরান্বিত হয় : আনোয়ার হোসেন মঞ্জু

    ঐক্যবদ্ধ থাকলে ভাগ্যের পরিবর্তন ত্বরান্বিত হয় : আনোয়ার হোসেন মঞ্জু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক কোন কর্মসূচি না থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে ইন্দুরকানীতে একটি বিদ্যালয় জাতীয়করণ সম্ভব হয়েছে। স্থানীয় অব্যাহত দাবী ও প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছায় আমরা এই অসম্ভব কাজটি সম্পাদন করতে সক্ষম হয়েছি। মানুষের মধ্যে যখন ঐক্য থাকে এবং এলাকার বাসিন্দারা ঝগড়া-বিবাদ, কলহের ঊর্ধ্বে উঠে তাদের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টায় তৎপর হন তখনই কাঙ্খিত সাফল্য অর্জিত হয়।   

    তিনি শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইন্দুরকানী সিতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এক শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, মানুষ চিরদিন বেঁচে থাকে না। আল্লাহতালা যাদের কাজ করার সুযোগ দেন, যাদের পছন্দ করেন তাদের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা সফল করান। আল্লাহ আমাদের এলাকায় রহমত নাজিল করেছেন বলেই আমরা সুযোগের সদ্ব্যবহার করছি এবং স্বাধীনতার সুফলকে মানুষের কল্যাণে নিবেদিত করতে সমর্থ হচ্ছি। বিগত ৩৬ বছর ধরে আমি দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে যে কথাটি বারবার বলেছি তাহলো মানুষ ঐক্যবদ্ধ থাকলে তাদের ভাগ্যের পরিবর্তন সাধন তরান্বিত হয়। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা কাজ করার সুযোগ লাভ করেছি। দেশের সব সরকারই তাদের ক্ষমতাকালে কমবেশী উন্নয়ন কাজ করেছে। আল্লাহতালা আমাদের প্রয়োজন উপলব্ধি করেন বলেই তিনি আমাদের উপর রহমত নাজিল করেন এবং তার ইচ্ছায় কাঙ্খিত কাজ আমরা সম্পন্ন করতে পারি। 

    তিনি বলেন, ইন্দুরকানীতে আজ যে বালিকা বিদ্যালয়টি জাতীয়করণ করা হলো তা নিয়ে স্থানীয়ভাবে সবার আগ্রহ সমান ছিলো না। এই পশ্চাদপদ এলাকার বাসিন্দাদের সার্বিক ও নানাবিধ জীবনধারার কথা বিবেচনা করে আমরা এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে ছিলাম। যা আজকে আল্লাহর রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে সফল হয়েছে। মনে রাখতে হবে সরকারি করণের পর এক সময় ঐ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বদলীজনিত সুযোগে শিক্ষক শূণ্যতাও দেখা দেয়। আমাদের অভিজ্ঞতায় যা সরকারিকরণের একটি নেতিবাচক দিকও বটে। আমার দৃঢ়বিশ্বাস এই নতুন জাতীয়করণকৃত বালিকা বিদ্যালয়টি এর ব্যতিক্রম হবে। আমাদের প্রচেষ্টা অবশ্যই সুফল বলে আনবে।     

    এর আগে ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তনে আনোয়ার হোসেন মঞ্জু এমপি সরকারের ধর্ম মন্ত্রণালয়ে হতে প্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ