ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • করোনায় মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা 

    করোনায় মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়ে মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যুসংবাদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদে বলা হয় শুক্রবার বিকালে এমস হাসপাতালে করোনায় আক্রান্ত ছোটা রাজন মারা গেছেন। এর আগে গত ২৬ এপ্রিল দিল্লির এমসে তাকে ভর্তি করানো হয়েছিল। 


    তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশ বলছে, তার মৃত্যুর বিষয়টি সঠিক নয়। তিনি এখনো বেঁচে আছেন।

    ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার হওয়ার পর দিল্লির তিহারের জেলে রাখা হয়েছিল এই কুখ্যাত ডনকে। ২৬ এপ্রিল তিহার জেল কর্তৃপক্ষ জানায়, ছোটা রাজন করোনায় আক্রান্ত। এরপরেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ছোটা রাজনের বিরুদ্ধে খুন, অপহরণসহ কমপক্ষে ৭০টি মামলা চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ