ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • জামায়াতের ঝটিকা মিছিল থেকে ককটেলে আহত ৫ পুলিশ, গ্রেফতার ৭

    জামায়াতের ঝটিকা মিছিল থেকে ককটেলে আহত ৫ পুলিশ, গ্রেফতার ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘায় সরকার কর্তৃক মদের লাইসেন্স বাতিলের দাবিতে জামায়াতের ঝটিকা মিছিল বের করা হয়। বুধবার বিকাল ৪টায় বাঘা মাজার এলাকায় এ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে।

    এ সময় জামায়াতের ককটেল ও ইটপাটকেল নিক্ষেপে ৫ জন পুলিশ আহত হয়েছেন। এ সময় ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জন জামায়াত সমর্থককে গ্রেফতার করে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলা জামায়াতের নেতৃত্বে সরকার কর্তৃক মদের লাইসেন্স বাতিলের দাবিতে বুধবার বিকালে বাঘা মাজার এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় বাঘা থানার পুলিশ টের পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ করে মিছিলকারীরা ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকে।

    এতে বাঘা থানার এএসআই আবদুর রহিম, মন্টু মিয়া, কনস্টেবল আহাদ আলী, হারুনুর রশিদ, প্রদীপ কুমার আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঝটিকা মিছিল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন- আড়পাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে রাজিব হোসেন (৩০), হাবাসপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), খায়েরহাট গ্রামের মজিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), ঢাকাচন্দ্রগাথী গামের মৃত আবেদ আলীর ছেলে সেকেন্দার আলী (৬০), জোতরাঘব গ্রামের রফিজ উদ্দিনের ছেলে খোসবুর রহমান (৩৮), জোতনশী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নাফ (৩০), চন্ডিপুর গ্রামের মাজদার রহমানের ছেলে নাসির উদ্দিন (৪৮)।

    এ বিষয়ে বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, মদের লাইসেন্স বাতিলের দাবিতে মাজার এলাকায় একটি মিছিল বের করি। এ সময় পুলিশ আমাদের ধাওয়া করে ৭ জনকে গ্রেফতার করেছে।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, জামায়াতের ঝটিকা মিছিলের খবর পেয়ে আমরা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছি।

    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, জামায়াতে ইসলামী নাশকতা করতে মাজার এলাকায় জমায়েত হয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ