ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • কুড়িয়ে পাওয়া নবজাতকের গন্তব্য হলো রাজশাহী শিশু নিবাস

    কুড়িয়ে পাওয়া নবজাতকের গন্তব্য হলো রাজশাহী শিশু নিবাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে ময়লার স্তূপে  কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির অবশেষে গন্তব্য হলো রাজশাহী শিশু নিবাসে। সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে শিশু নিবির পরিচর্যা কেন্দ্রে গত ৮দিন যাবত দেখভাল করে আসছে।

    বুধবার ২৩ফেব্রুয়ারী লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্দোগে কুড়িয়ে পাওয়া শিশুটিকে রাজশাহী শিশু নিবাস কেন্দ্রে প্রেরণ করা হয়। কুড়িয়ে পাওয়া শিশুটি নিয়ে লালমনিরহাটে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছিল, অর্ধশতাধিক নিঃসন্তান দম্পতি নবজাতক শিশুটিকে দত্তক নেবার জন্য আবেদন করেছিল।

    গত ১৪ই ফেব্রুয়ারি সকালে লালমনিরহাট পৌরসভার কালিবাড়ী খাদ্যগুদাম সংলগ্ন ডাস্টবিন থেকে সদর থানা পুলিশ একদিন বয়সী কন্যা শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধারের পর লালমনিরহাট সদর হাসপাতালের শিশু নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেদিন থেকে দীর্ঘ ০৮দিন লালমনিরহাট সদর থানার তিনজন মহিলা পুলিশ কনস্টেবল শিশুটির দেখভাল করেন। 

    নবজাতক শিশুটির খোঁজ খবর নিতে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাটের বিশিষ্ট কবি সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা সদর হাসপাতালে শিশুটির সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন।

    শিশুটিকে উদ্ধারকারী অফিসার এস আই মোঃ রফিকুল ইসলাম শিশুটির উদ্ধার মর্মে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, ১৮৬০সালের পেনাল কোডের ৩০৭/৩১৭ ধারায়, মামলা নং- ২৩ মামলাটি ১৪/২/২০২২ তারিখে রুজু হয়।

    উক্ত মামলার প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালত  কুড়িয়ে পাওয়া শিশুটিকে রাজশাহী শিশু নিবাস কেন্দ্রে প্রেরণ করার আদেশ দেন। লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা উদ্দোগ নিয়ে  শিশুটিকে আজ রাজশাহী প্রেরণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ