ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুমোদন পেল চীনের টিকা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুমোদন পেল চীনের টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের সিনোফার্মের তৈরি করা করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    শুক্রবার চীনের এ টিকার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির প্রযুক্তি পরামর্শ গ্রুপ। এতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দরিদ্র দেশগুলোতে এ টিকার লাখ লাখ ডোজ পৌঁছানোর পথ তৈরি হয়েছে।

    এদিকে, পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনার কোনো টিকা এ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেল। চীনা দুটি কোম্পানির তৈরি টিকার কয়েক কোটি ডোজ এরই মধ্যে নিজ দেশে এবং বিভিন্ন দেশে দেয়া হয়েছে। এর মধ্যে সিনোফার্মের তৈরি দুটি টিকার একটি হলো বিবিআইবিপি-করভি (BBIBP-CorV)।

    জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, শুক্রবার বিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।

    বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টসের অংশীদারিত্বে এই টিকা উৎপাদন করা হচ্ছে। এই টিকার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চীনেই করা হয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা অন্যান্য দেশে হয়েছে। চীনের উহান থেকে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটলেও দেশটিতে মহামারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোভ্যাকের জন্য বিজয় বলে অবহিত করা হয়েছে। তবে অনুমোদন পাওয়া নিয়ে এই কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে চীন। কিন্তু তাদের টিকা কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছিল।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ