ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ২৪ ঘণ্টায় ৪ হাজার মৃত্যুর রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত

    ২৪ ঘণ্টায় ৪ হাজার মৃত্যুর রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়ে ফেলল ভারত। গত শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

    ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

    ওয়েবসাইটটির হিসাবে, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৯০ জন মারা গেছেন। বিশ্বে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

    ভারতে মাইলফলক শুধু প্রাণহানিতেই নয়, হয়েছে আক্রান্তের হিসাবেও। শুক্রবার টানা তিনদিন চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে।

    টাইমস অব ইন্ডিয়ার করোনা ডেটাবেজ অনুসারে, শুক্রবার ভারতে নতুন করে ৪ লাখ ১ হাজার ৫২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা মহামারি শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত না হয়েছে, তারচেয়েও বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের ৮২ দিনে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৩৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যেখানে গত বছরের ৩০ জানুয়ারি থেকে এ বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ৪৮১ জন।

    যদিও মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর নির্দিষ্ট কোনো দিন চিহ্নিত করা যায় না, তবে ভারতে গত ১৪ ফেব্রুয়ারি থেকে সাপ্তাহিক আক্রান্তের হার ক্রমাগত বাড়তে থাকায় ওই দিন থেকেই দ্বিতীয় ঢেউয়ের সূচনা বলে ধরা হচ্ছে।

    দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউয়ে ৮২ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন, যা এ পর্যন্ত মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। সরকারি হিসাবে সেখানে এখন পর্যন্ত করোনায় ২ লাখ ৩৮ হাজার ১৯৭ জন মারা গেছেন।

    তবে ভারতজুড়ে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা এরচেয়েও অনেক বেশি বলে মত বিশেষজ্ঞদের। কারণ, সেখানে কেবল হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনা করা হচ্ছে। বাড়িতে মারা যাওয়া ব্যক্তিদের কোনো হিসাব রাখা হয়নি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ