ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাউখালীতে রাস্তা যেন মরন ফাঁদ

    কাউখালীতে রাস্তা যেন মরন ফাঁদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান বেইলী ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে শুরু হয়ে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে।

    এখন বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে।

    স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়া সত্বেও কারো যেন কোন দায়ভার নেই।

    কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। যত শীঘ্র রাস্তাটি মেরামত করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ