ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • নারী শক্তিকে মমতা’র কুর্নিশ  

    নারী শক্তিকে মমতা’র কুর্নিশ  
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে আজ বক্তৃতা করতে গিয়ে বাংলার মানুষ, নারীশক্তি এবং তরুণ প্রজন্মকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মমতা বলেন, এ এক অবিশ্বাস্য ঘটনা। ইতিহাস। মিরাক্‌ল!

    "আমি বাংলার নারীশক্তির কাছে মাথা নত করছি। পাশাপাশি, তরুণ প্রজন্মের ভোটও পেয়েছি। অনেকের কোভিড হওয়া সত্ত্বেও তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসছে’’-বলেন তিনি।

    এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনের মমতার প্রতি মহিলাদের সমর্থন কতটা দৃঢ় তা বোঝা গেছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যত মমতাকে দিদি ও দিদি বলে আক্রমণ করেছেন ততবার মহিলা সমাজ নিজের পূর্ণ সমর্থন নিয়েই মমতার পাশে দাঁড়িয়েছেন। আজ সে নারীদের শ্রদ্ধা জানালেন মমতা।

    মমতা আরও বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও রিগিং হয়েছে। আমরা সব জানি। সব বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার প্রয়োজন আছে।’’

    আজ মমতা বিরোধীদের ছেড়ে কথা বলেননি এবং জানিয়ে দিলেন, রাজ্যের কোনো এলাকায় কোনো অশান্তি তিনি বরদাস্ত করবেন না! মমতার কথায়, ‘‘বাংলার মানুষ প্রমাণ করেছেন, তাঁদের মেরুদণ্ড আছে। বাংলার মেরুদণ্ড আছে। তাঁরা বলেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’’

    বিজেপি-র শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়ে মমতা বলেছেন, ‘‘কত কোটি টাকা খরচ করেছে, তার কোনো হিসেব নেই। হোসপাইপে করে জল ঢালার মতো টাকা খরচ করেছে। ওই টাকাটা খরচ করে যদি সকলকে টিকা দেওয়া যেত, তা হলে এতদিনে সকলের টিকা পাওয়া হয়ে যেত। সার্বিক টিকাকরণ হতো।’’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ