ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্যে শামিল ২১ জনের মৃত্যু

    করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্যে শামিল ২১ জনের মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজস্থানে করোনা রোগীর শেষকৃত্য থেকে ফিরে আসার পর পর্যায়ক্রমে ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকার বরাতে জানা যায়, রাজস্থানের শিকার জেলার খিরবা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। গত ২১ এপ্রিল তার দেহ প্লাস্টিকে মুড়ে ফিরিয়ে আনা হয় গ্রামে। করোনার বিধিনিষেধ তোয়াক্কা না করেই শেষকৃত্যে অংশ নেয় গ্রামের অনেক মানুষ। জানা গেছে, শেষকৃত্যে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ওই ব্যক্তির মরদেহ স্পর্শও করেন অনেকে।


    এরপর থেকেই ৫ মে পর্যন্ত শেষকৃত্যে শামিল হওয়া মানুষের মধ্যে নিয়মিতভাবে ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কত জন সংক্রমিত হয়েছিলেন, তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে।

    সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্মণগড়ের মহকুমাশাসক কুলরাজ মীনা বলেন, ২১ জনের মধ্যে ৩-৪ জন করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই প্রবীণ। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পরিবার-পরিজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গোষ্ঠী সংক্রমণ থেকেই পর পর এত জনের মৃত্যু হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।


    এদিকে মৃতদের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংক্রমিত হয়েই বাকিদের মৃত্যু হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ