ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
  • ফের ‘মানবিক করিডোরের’ প্রস্তাব রাশিয়ার

    ফের ‘মানবিক করিডোরের’ প্রস্তাব রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া।

    রুশ আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।

    এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে।

    বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই করিডোর কার্যকর হবে।

    কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন। এই সপ্তাহে তৃতীয়বারের মতো বাসিন্দাদের নিরাপদে সরে যেতে এ  ঘোষণা করেছে মস্কো।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ