ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
  • ইউক্রেনে পোলিশ যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তাব

    ইউক্রেনে পোলিশ যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি হয়ে ইউক্রেনকে নিজেদের মালিকানায় থাকা রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান মিগ-২৯ দিতে চেয়েছিলো পোল্যান্ড। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

    পোল্যান্ড চেয়েছিলো জার্মানিতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি হয়ে মিগ-২৯ জেটগুলো ইউক্রেনে যাবে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র/ন্যাটোর জার্মান বিমানঘাঁটি থেকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিমান পাঠালে, ন্যাটো ও তার মিত্রদের জন্য তা বড় ঝুঁকির কারণ হতে পারে।’

    সামরিক বিশেষজ্ঞ কোল ব্রেন্ডন কিয়ারনে বিবিসিকে বলেছেন, ‘আসলে তাদের এই আচরণ বিভ্রান্তিকর।’ তিনি বলেন, ‘ইউক্রেনের পাইলটরা আক্ষরিক অর্থেই পোলান্ড সীমান্তে ঘোরাফেরা করছে। এটা খুব স্মার্ট আচরণ।’
    কিয়ারনে বিবিসিকে আরও বলেন, ‘মিগ-২৯ হাতে পাওয়ার ইউক্রেনের এটা বড় সুযোগ। তবে দেখার বিষয় নীতি নির্ধারকরা কী ধরনে সিদ্ধান্ত নেন এবং কীভাবে তা প্রয়োগ করেন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ