ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    নরসিংদীতে পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নরসিংদীতে পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের পক্ষ থেকে ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

    এ সময় কৃতি শিক্ষার্থীগণ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও সম্মাননা পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আরও বেশি করে বই পড়ার অনুপ্রাণিত হবার আহবান জানিয়ে বলেন আগামীতে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

    উল্লেখ্য যে, ২০২২ সালে নরসিংদী জেলা পুলিশের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ১৫জন ও এইচএসসি পরীক্ষায় ১৯জন জিপিএ-৫ প্রাপ্ত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ