ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • লিবিয়ার জেল থেকে ফিরল ২৭০ বাংলাদেশি

    লিবিয়ার জেল থেকে ফিরল ২৭০ বাংলাদেশি
    হাজী ক্যাম্পে অবস্থান করছেন লিবিয়া থেকে আসা ২৭০ বাংলাদেশি। সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়া ২৭০ জন বাংলাদেশি সে দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছে। ঢাকায় ফিরে এখন তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে রয়েছেন। এদের মধ্যে তিনজন বানিয়াচং উপজেলার বাসিন্দা।  

    শনিবার (১২ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মজিদ খান।

    মুক্তি পাওয়া হবিগঞ্জের তিন প্রবাসী হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।

    এমপি আব্দুল মজিদ খান গনমাধ্যমকে বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য দেশ ছাড়েন বানিয়াচংয়ের তিনজন। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। সম্প্রতি তারা আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় বানিয়াচংয়ের তিন জনসহ ২৭০ জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন। শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ