ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের একাংশের মানববন্ধন

     ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের একাংশের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলায় ভাতা ভোগী ৪০ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি ও যাচাই-বাচাইয়ে নামঞ্জুর এবং দ্বিধাবিভক্ত তালিকায় নাম রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন  ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধনের আয়োজন করেন যাচাই-বাচাইয়ে নামঞ্জুর ও দ্বিধাবিভক্ত তালিকায় নাম থাকা মুক্তিযোদ্ধা বৃন্দ। 

    রবিবার সকালে উপজেলা পরিষদের চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আঃ খালেক ভূইয়া,আঃ জলিল মাষ্টার ,মুক্তিযোদ্ধা সন্তান ফারজানা শারমীন ও শারমীন জাহান। 

    বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়ে বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ের নামে প্রকৃত ৪০ মুক্তিযোদ্ধাকে বাদ দিচ্ছে। 

    যা জাতীর জন্য লজ্জা জনক এবং হয়রানিও বটে। দুণীর্তি গ্রস্থ এই যাচাই বাচাই কমিটি অবিলম্বে বাতিল করে বিধি অনুযায়ী নতুন কমিটি গঠন করে সঠিক ভাবে যাচাই বাচাইয়ের দাবি জানানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ