ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে এজাহার নামীয় পলাতক দুই আসামী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে এজাহার নামীয় পলাতক দুই আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি বাজারে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রাশেদ আলী (৫০) ও মোঃ মিজানুর রহমান (৫০) কে গ্রেফতার করেছে।

    আজ রোববার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা।

    ধৃত ব্যক্তি রাশেদ আলী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট পুরানটোলা গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে ও অপরজন মিজানুর রহমান হচ্ছে একই উপজেলার একই ইউনিয়নের নিচু ধুমি গ্রামের মৃত সাজ্জাদ মাস্টারের ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ র‌্যাব-৫ এর একটি দল আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ থানার মামলা নং ১৩/১০৪, ধারা ১৪৩/ ৪৪৭/ ৪২৭ /৫০৬ পেনাল কোড তৎসহ ১৯৮০ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার এজাহার নামীয় পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ