ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে দিনদুপুরে দুই বাসায় চুরি

    পটুয়াখালীতে দিনদুপুরে দুই বাসায় চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় দিনদুপুরে দুই বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকরামুজ্জামান ও আইনজীবী মো. রাইসুল ইসলাম জাহিদের বাসায় চুরির এ ঘটনা ঘটে।

    পরিবার সূত্রে জানা গেছে, ফিডার রোডে মাওলানা আব্দুল মান্নান মিয়ার বাড়িতে চোরেরা বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি থেকে স্বর্ণ, গুরুত্বপূর্ণ কাগজ পত্রসহ কয়েক হাজার টাকা নিয়ে গেছে। এসময় দ্বিতীয় ফ্ল্যাটের ভাড়াটিয়া আকরামুজ্জামান ও তৃতীয় ফ্ল্যাটের রাইসুল ইসলাম জাহিদ বাসার বাইরে গেলে চোরেরা এ সুযোগে মালামাল নিয়ে পালিয়ে যায়।

    এদিকে, উপজেলায় ধারাবাহিকভাবে চুরির ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটলেও অজ্ঞাত কারণে পুলিশ চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
    এ বিষয়ে গলাচিপা থানার ওসি এমআর শওকাত আনোয়ার ইসলাম বলেন, চুরির ঘটনার বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

    উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, চুরির ঘটনার বিষয়টি শুনেছি। খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ