ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

    টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি উঠছে। ওই টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন।  

     রোববার (১২ মার্চ) বিকেল থেকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এ রকম ঘটনা ঘটে।  

    চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েল বসানো হয়।  দীর্ঘ দিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয়না। রোববার বিকেলে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়।  কিন্তু এর কিছুক্ষণ পরে ওই টিউবওয়েলের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। এ দৃশ্য দেখতে ভীড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।

     কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।   তারা এসে পরীক্ষা নীরিক্ষা করার পর জানা যাবে মূলত কি কারণে এটা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ