ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সোনাইমুড়ীতে মাদ্রাসার শ্রেণী কক্ষে আ’লীগের বর্ধিত সভা

    সোনাইমুড়ীতে মাদ্রাসার শ্রেণী কক্ষে আ’লীগের বর্ধিত সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদ্রাসার শ্রেণী কক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

    শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের তয় তলায় একটি শ্রেণী কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    নাম প্রকাশে অইচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বর্তমান মেয়াদে আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৪ বছর ক্ষমতায়। বর্তমানে দুই মেয়াদে (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ হওয়ার পরও উপজেলায় দলীয় কোনো কার্যালয় নেই। এতে তৃণমূলের   দলীয় নেতাকর্মীরা ক্ষুদ্ধ আবার হতাশও।

    সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশনা অনুয়ায়ী আগামী ২৩ জুলাই জেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সম্মেলন করার লক্ষ্যে আজ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু জানান, উপজেলায় দলীয় কার্যালয় করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। তবে বিয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ