ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

    কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে  মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

    নিহত মোঃ হেলাল শরীফ (৩৫) ওই গ্রামের মৃত হাতেম শরীফের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

    স্থানীয়রা জানান, হেলাল শরীফ বিকেলে দক্ষিণ নিলতী গ্রামের মুনসুর গাজীর বাড়ির নিকটে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা বিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ