ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ রাজাপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আগুন হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১০ জনকে আসামি করে মামলা, আটক ৭ বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন
  • দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

     দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের সদর উপজেলার কাউগা মোড়ে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছে।

    রোববার (২০ মার্চ) আনুমানিক ভোর ৫ টার দিকে উপজেলার কাউগা মোড়ে দূর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার কৃষ চন্দ্র মজুমদার ও সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিন এর ছেলে আনোয়ারুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫ টার দিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে সদর উপজেলার কাউগা মোড়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা নষ্ট ট্রাকে ফুলবাড়ি থেকে দ্রুতগতিতে আসা মটরসাইকেল দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মটরসাইকেলের দুই আরোহীর মৃতু হয়।

    দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো মেহফুজ তানজীর জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই মৃত্যুবরণ করেন। এসময় নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেন্সিডিল পাওয়া যায়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

     

    আসাদুল্লাহ আল গালিব/দিনাজপুর


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ