ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা কারাগারে

     শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন পিতার বিরুদ্ধে। গত ১৪ মার্চ দুপুরে সিংড়া ইউপির শিধলগ্রাম পশ্চিমপাড়ার ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় শিশুটির নানী বিলকিস বেগম (৫৭) বাদী হয়ে ১৯ মার্চ ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটি পিতা আব্দুল হাকিম (৩৭) কে গ্রেফতার করে। সে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

    মামলার বাদী ও শিশুটির নানী বিলকিছ বেগম জানান, ১৫ বছর আগে তার আপন ভাইয়ের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয় এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের প্রায় ৬ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে কন্যা সন্তানটি তার কাছে লালিত পালিত হচ্ছে। তার এবং তার ভাইয়ের বাড়ি পাশাপাশি। পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিতে না পারায়, মামলা করতে দেরি হয়েছে।

    তিনি আরো জানান, গত ১৪ মার্চ দুপুরে তার নাতনী বারান্দায় বসে লেখাপড়া করছিল। বাড়িতে কেও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গ্রেফতার হওয়া হাকিম পেছন থেকে তার কন্যা শিশুকে জড়িয়ে ধরে হাস-মুরগী রাখার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে, শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে ।

    বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, শিশুটির নানী শনিবার মামলা করেছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছি এবং গতকাল সন্ধায় তাকে দিনাজপুরের কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ