ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম

    বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' দেবে ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (ইউজেএফ)। সোমবার(২১ মার্চ) সংগঠনটির সদস্য সচিব মুরতুজা হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    এ বছর প্রিন্ট-অনলাইনে মোট ৮ টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কাজ করা এই সংগঠনটি। প্রত্যেক বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

    যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে:
    সেরা ক্যাম্পাস প্রতিবেদক, ক্যাম্পাস সেরা অনুসন্ধানী প্রতিবেদক, উন্নয়ন সাংবাদিকতা, সাহসী ক্যাম্পাস প্রতিবেদক, সেরা ক্যাম্পাস ফিচার লেখক, সেরা ক্যাম্পাস কলাম লেখক, উদীয়মান ক্যাম্পাস সাংবাদিক, সেরা ক্যাম্পাস ফটো সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে

    প্রতিবেদন জমা দেয়ার নিয়ম: ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (ইউজেএফ) এর অফিশিয়াল ইমেইলে প্রতিবেদন জমা নেওয়া হবে। প্রতিবেদন জমা দেওয়ার সময় অবশ্যই ইমেইলের সাবজেক্টে ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক শুধু একটি ক্যাটাগরিতে প্রতিবেদন জমা দিতে পারবেন। তবে সিরিজ প্রতিবেদন হলে একাধিক প্রতিবেদন জমা দেওয়া যাবে।

    প্রতিবেদন ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে। প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিযোগীর নাম, ইমেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানাসহ এক কপি ছবি জমা দিতে হবে।

    প্রতিটি প্রতিবেদনের ক্ষেত্রে পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রতিবেদনের ছয় সেট প্রিন্ট/স্ক্যান কপি ও অনলাইনের লিঙ্ক জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিবেদন জমা দেওয়ার ইমেইল: (universityjournalistforum2021@gmail.com)


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ