ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মার্কিন জাহাজ থেকে ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

    মার্কিন জাহাজ থেকে ইরানি নৌবহরে ৩০ দফা গুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে পেন্টাগন। 

    পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইরানের রিভল্যুশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোড ছিল বহরে। মার্কিন দুটি জাহাজ, ফায়ারবোডের ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল। 

    তিনি বলেন, এ সময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুশিয়ার করতে গুলি ছোড়া হয়। একমাসেরও কম সময়ে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হল দু’দেশের জাহাজ।  

    এ বিষয়ে ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে।

    হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রফতানি করা হয়। এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশে।

    হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এ দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তাছাড়া বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেয়ারও হুমকি দেয় ইরান।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ