ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • ট্রান্সফরমার বসানো অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে আসে

    ট্রান্সফরমার বসানো অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে আসে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় ১১ হাজার কেভি লাইনে ট্রান্সফরমার বসানোর কাজ করছিলেন ২ শ্রমিক। এরমধ্য লাইনে সহসাই বিদ্যুৎ চলে আসে। জ্ঞান হারিয়ে তারা ঝুলছিলেন বিদ্যুতের খুঁটিতে। তবে কোমরে বেল্ট থাকায় প্রাণে বেঁচে যান তারা। বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুতের খুঁটিতে এ ঘটনা ঘটে।

    ২ শ্রমিক হলেন শামীম রেজা (২৫) ও আকবর আলী (৩৫)। তাদের বাড়ি নগরীর কাপাসিয়া এলাকায়। তারা দৈনিক ৬০০ টাকা মজুরিভিত্তিতে ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করেন। ২০ মিনিট ঝুলে থাকার পর সহকর্মীরা তাদের নিচে নামিয়ে হাসাতালে নিয়ে যান। শঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।

    জানা যায়, নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনে শ্রীরামপুর এলাকায় ট্রান্সফরমার বসানোর জন্য লাইনে কাজ চলছিল। এ কাজের জন্য দুপুর ১২টা থেকে ১ ঘণ্টার জন্য ১১ হাজার কেভি লাইনে শাটডাউন নেওয়া হয়।

    কিন্তু কাজ শুরুর ১০ মিনিটের মাথায় লাইনে বিদ্যুৎ চলে আসে। তারপর দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে দুজন ঝুলছেন। তারপর স্থানীয় লোকজন ও বিদ্যুৎ বিভাগের লোকজন তাঁদের মই দিয়ে খুঁটি থেকে নিচে নামান।

    এর আগে ৬ ডিসেম্বর পাঠানপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে শ্রমিক থাকা অবস্থায় সংযোগ চালু করে দেওয়া হয়। এতে রেজাউল ইসলাম নামে নেসকোর এক সহকারী মারা যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ