ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়ায় ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি

     ভান্ডারিয়ায় ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় চৈত্রের খরতাপে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রতিদিন ভিড় বাড়ছে রোগীর। শনিবার রাতে সরেজমিনে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গত ১০/১২দিন পূর্বে ডায়েরিয়ার রোগী ছিলই না। এর পর থেকে প্রতিদিন ৫,৬জন হঠাৎ করে শনিবার রাতে এক দিনেই ১২জন রোগী ভর্তি হয়। হাসপাতালের চতুর্থ তলায় একটি ওয়ার্ডে কর্তব্যরত ডা: রেজাউল ইসলাসমকে ঐ ওয়ার্ডে থাকা নার্স এর সাথে রোগীদের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের ব্যবস্থাপত্র দিতে দেখা গেছে। 

    হাসপাতালের জরুরী বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত ১১, ১২দিন পূর্বে কোন ডায়েরিয়ার রোগী ছিলনা। এর পর পর্যায়ক্রমে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। শনিবার রাত ১১টা পর্যন্ত এক দিনে ভর্তি হয় ১২জন রোগী। এদের মধ্যে সকলেই শিশু, কিশোর।

    এসময় আলাপকালে কর্তব্যরত ডা: রেজাউল ইসলাসম জানান, চৈত্রের প্রচন্ড গড়ম পড়ার ফলে শিশুদের খাবার এবং পানির সমস্যার কারনে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে ঋতু পরিবর্তনের ফলে অতিরিক্ত গড়ম পড়ায় ডায়েরিয়ার প্রকোত বাড়ে।  এখন যে পরিমান রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তী হয়েছে এর সংখ্যা যদি সামনে না বাড়ে তাহলে যে ঔষধ আছে তাতে সেবা দান ব্যহত হবেনা। তবে যদি এর সংখ্যা আরো বাড়ে তা তাহলে দু একটি ঔষধের প্রয়োজন হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ