ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গরু চুরির অভিযোগে 

    গলাচিপায় যুবককে পিটিয়ে হত্যা

    গলাচিপায় যুবককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে আল আমীন সর্দার (২৬) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায়। 

    নিহত আল আমীন চর কাজল ইউনিয়নের বড় চর কাজল গ্রামের ওলি সর্দারের ছেলে। 

    পুলিশ ও এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ডের কাছে আল আমীন সর্দার পানপট্টি থেকে চুরি করে আনা ২টি গরু ট্রলার থেকে নামাচ্ছিল। এ সময় নদীতে চিংড়ি পোনা ধরার কাজে নিয়োজিত জেলেরা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আল আমীনকে আটক করে গণপিটুনি দেয়। 

    চর কাজল ইউনিয়নের দফাদার মাসুদ পারভেজ জানান, আল আমীন ট্রলার থেকে গরু নামানোর সময় ২টি গরুসহ এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।  

    গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, আল আমীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ