ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কীটনাশক পানে প্রেমে প্রত্যাক্ষিত স্কুলছাত্রের আত্মহনন

    কীটনাশক পানে প্রেমে প্রত্যাক্ষিত স্কুলছাত্রের আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে প্রত্যাক্ষিত হয়ে রায়হান খান (১৬) নামে এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার করে। 

    সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। এর আগে সকাল আটটার দিকে ধাওয়া বটতলা নামক স্থানে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে সে।

    নিহত রায়হান ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের শহিদুর ইসলাম পিন্টুর পুত্র।
     
    পরিবার সূত্রে জানা যায়, রায়হান একই গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে প্রত্যাক্ষিত হওয়ায় ওই মাদ্রাসাছাত্রীর সামনেই কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয় রায়হান। 


    বন্ধুরা বাড়িতে খবর দিলে মা রাহিমা বেগম তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

    ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি) মাসুমুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ