ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচসহ গ্রেফতার ৩ : গাড়ী জব্দ

    পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচসহ গ্রেফতার ৩ : গাড়ী জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের পৌরসভা এলাকায় ক্রিষ্টাল আইচসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) ভোর রাতে পৌরসভার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল মোর্শেদ সজিব (৩০), সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হান্নান ফকিরের ছেলে লালন ফকির (২৬), পৌরসভার চালনা নামাজপুর এলাকার মৃত আবুল বাশার শেখের ছেলে রিপন শেখ। 

    বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।  মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি অভিযানিক দল বুধবার ভোর রাতে পৌরসভার শিকারপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিন মাদক  ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১.০৫ গ্রাম ক্রিষ্টাল আইচ পাওয়া যায়। তাদের সাথে থাকা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ প্রকৃয়াধীন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ