ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মোংলায় 'ছায়া সংগঠন'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোংলায় 'ছায়া সংগঠন'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় স্বেচ্ছসেবী সংগঠন "মোংলা ছায়া সংগঠন"র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর স্থানীয় হোটেল আল মদিনায় সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বলেন, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক ও মানবতার সেবায় পরিচালিত। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে অসহায় রোগীদের সু-চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা, মাদকমুক্ত সমাজ গড়া, স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের ব্যবস্থা করা, নারী নির্যাতন রোধে সামাজিক আন্দোলন, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অবদান রাখা, ইফতার সামগ্রী, ঈদের পোশাক, শীতবস্ত্র ও বন্যা দুর্গতদের ত্রান বিতরণ।

    পরিশেষ তিনি আরও বলেন, আজকের এই ইফতার মাহফিল সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ