ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

    দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। 

    শনিবার সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিরেটস এয়ারলাইন্স–এর ফ্লাইট (ইকে ৫৮৩) যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    জানা গেছে, ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো–তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন।

    ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। 

    এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে প্রায় এক বছর আগে অর্থাৎ সে বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

    ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। আকস্মিক দেশ ত্যাগের বিষয়ে জানতে দেশি-বিদেশি সব নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ