ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • টর্নেডোর আঘাতে লন্ডভন্ড চীন : নিহত ১০, আহত তিন শতাধিক

    টর্নেডোর আঘাতে লন্ডভন্ড চীন : নিহত ১০, আহত তিন শতাধিক
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনে পরপর দুটি টর্নেডোর আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা টর্নেডোর কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। চীনের কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

    স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ছয় জন এবং উহান থেকে ৪০০ কিলোমিটার দূরে চীনের উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ছোট শহর শেংঝেতে আরও চার জন টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শেংঝেতে প্রথম টর্নেডোটি আঘাত হানলে কারখানার ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। শহর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় চার জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে। শেংঝের অবস্থান সাংহাইয়ের পাশে।

    এরপর আনুমানিক রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে উহানে। টর্নেডোর কবলে পড়ে দুই ডজনের বেশি বাড়ি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিকল হয়। উহানে টর্নেডোর কবলে ৬ জন নিহত ও ২১৮ জন আহত হন।

    চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে শিনহুয়া জানিয়েছে, উহানে ২৭টি বাড়ি ধসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩০টি বাড়ি। ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা শুক্রবার মধ্যরাতে উহানে ধসে পড়া বাড়ির ভেতর তল্লাশি অভিযান চালিয়ে ছয় জনের মরদেহ উদ্ধার করে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ