ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • ৩০ বছর পর যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর

    ৩০ বছর পর যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর
    কার্ল ওয়েন বুনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৯৯০ সালে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। সেই ঘটনার ৩০ বছর পর হত্যার দায়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কার্ল ওয়েন বুনশন (৭৮) নামে এ ওই আসামিকে টেক্সাসের হিউস্টনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের একটি কক্ষে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করা হয়।  

    ১৯৯০ সালে তিনি জেমস ইরবি নামে এক ৩৭ বছর বয়সি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন। জেমস ইরবি ১৮ ধরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পুলিশ বিভাগে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন। তবে মৃত্যুর আগে লিখিত এক বক্তব্যে কার্ল ওয়েন বুনশন বলেন, আমি জেমস ইরবির পরিবারের কাছে আমার অনুশোচনার কথা জানিয়ে যেতে চাই। পরকালে যদি তার সঙ্গে দেখা হয়, তা হলে তাকে আমি বুকে টেনে নেব।

    উল্লেখ্য, ১৯৯০ সালে রঙ সাইডে চালিয়ে যাওয়ার সময় বুনশনের গাড়ি থামানোয় মাথায় পর পর দুটি গুলি করে পুলিশ কর্মকর্তা ইরবিকে হত্যা করেন তিনি। ১৯৯১ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ৩ দশকে মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করতে বহুবার আবেদন করেছিলেন বুনশন। সর্বশেষ গত ১৫ এপ্রিল তার করা আবেদন আদালত নামঞ্জুর করলে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
    সূত্র- এপি নিউজ, ইউএসএ টুডে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ