ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি; অন্তত ১২ মৃত্যু

    তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি; অন্তত ১২ মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন।

    অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান। তিউনিসিয়ার এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রবিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি বলেছেন, নৌকাডুবির পর স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে একইসঙ্গে ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে বিভোর অভিবাসীদের জন্য স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ