ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • আগে তুরস্ক যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

    আগে তুরস্ক যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্কে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যাবেন গুতেরেস। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে দেখা করবেন।

    মঙ্গলবার তুরস্ক থেকে মস্কোর উদ্দেশে রওয়ানা দেবেন গুতেরেস। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দুপুরের খাবার খাবেন জাতিসংঘ মহাসচিব।

    বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন গুতেরেস। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সাথে বৈঠক করবেন। 
    ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করছে তুরস্ক। 

    এদিকে জাতিসংঘ মহাসচিবের আগে রাশিয়া যাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। গুতেরেসের এই সিদ্ধান্তকে ভুল ও অযৌক্তি বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ