ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক

    নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার নদী রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) রাজ্যের পেট্রোলিয়াম সম্পদ কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগে। এতে একশ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন।

    ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণে বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

    আল-জাজিরার ফিদেলিস এমবাহ জানান, দক্ষিণ নাইজেরিয়ার আশেপাশে এরকম কয়েক ডজন অবৈধ তেল ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    বেকার সমস্যার কারণে দেশটির তরুণরা বেঁচে থাকার জন্য নিজেরাই এই অবৈধ তেল উৎপাদনে জড়িয়ে পড়েছে। যদিও তারা জানে যে এটি একটি বিপজ্জনক প্রক্রিয়া।

    দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অবৈধ শোধনাগারের মালিক বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে সেখানে ঠিক কী ঘটেছিল তা জানা যাবে।

    এদিকে গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা চুরি করা অপরিশোধিত তেল পরিশোধন বন্ধ করার জন্য একটি ক্র্যাকডাউন শুরু করেছে। কিন্তু তাতে এ পর্যন্ত তেমন সাফল্য নেই বললেই চলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ