ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • উপকূল পরিদর্শনে ড্যানিশ রাজকুমারী

    উপকূল পরিদর্শনে ড্যানিশ রাজকুমারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। সফরের শেষ দিন আজ বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন তিনি।

    সেখানে তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেন।

    সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা শেষে রাজকুমারী কাছের একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কীভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কীভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

    পরে রাজকুমারী তার সফরসঙ্গীদের নিয়ে বেড়িবাঁধে যান এবং হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে। বিকেলে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শ্যামনগর ত্যাগ করবেন।

    তার এই আগমন উপলক্ষে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে নিরাপত্তা দেওয়া হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ