ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কাঁঠালিয়ায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

    কাঁঠালিয়ায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একজন ফল ব্যবসায়ীর কাছে পাঁচলাখ টাকা চাঁদাদাবির অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসান সিকদারসহ ৭ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। 

    গত রবিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন কাঁঠালিয়ার ফল ব্যবসায়ী দুলাল মীরের স্ত্রী চায়না বেগম। আদালতের বিচারক শেখ আনিসুজ্জামান ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

    মামলায় জিসান সিকদারের চাচাত ভাই, ভাতিজাসহ ৭ সহযোগিকে আসামি করা হয়েছে। মামলায় বাদী চায়না বেগম অভিযোগ করেন, গত ১২ মে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসান সিকদার ১২-১৩ জন সন্ত্রাসী নিয়ে তাঁর স্বামী দুলাল মীরের কাঁঠালিয়া বাজারে ফলের দোকানে এসে পাঁচ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় দুলাল মীরকে মারধর এবং দোকান ভাঙচুর করা হয়।

    দুলাল মীরকে রক্ষা করতে তাঁর ছোট ভাই মশিউর রহমান এগিয়ে এলে তাকেও মারধর করে ছাত্রলীগ সভাপতি ও তাঁর লোকজন। আহত দুলাল মীর ও মশিউর মীর অসুস্থ থাকায় দুলাল মীরের স্ত্রী চায়না বেগম আদালতে এ মামলা দায়ের করেন।  

    অভিযুক্ত ছাত্রলীগের সভপাতি জিসান সিকদার বলেন, চাঁদাদাবি বা দোকান ভাঙচুরের অভিযোগ সত্য নয়। গোয়েন্দা পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা জানতে পারেবে। এ মামলার ঘটনা আমার বির”দ্ধে একটি ষড়যন্ত্র।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ