ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাদের মির্জার অনুসারিদের পৌর ভবন থেকে বের করে দিল প্রশাসন

    কাদের মির্জার অনুসারিদের পৌর ভবন থেকে বের করে দিল প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শতাধিক অনুসারীকে বসুরহাট পৌরসভা ভবন থেকে বের করে দিয়েছে প্রশাসন।

    সোমবার রাত ৯টার দিকে মির্জা কাদেরের অনুসারী বহিরাগতদের বসুরহাট পৌরসভা ভবন থেকে বের করে দেয় প্রশাসনের কর্মকর্তারা। এর আগে, পৌর ভবনে অভিযান চালায় জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন কর্মকর্তারা।

    পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও কাদের মির্জার মধ্যে বিবদমান দ্বন্দ্বকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে মির্জা কাদেরের শতাধিক অনুসারী পৌরসভা ভবনের তৃতীয় তলায় অবস্থান করে আসছিল। সন্ধ্যায় ফের বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায়  দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং পৌর ভবনে বহিরাগতদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে  রাত ৯টার দিকে প্রশাসনের কর্মকর্তারা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে মির্জা কাদেররের অনুসারী বহিরাগতদের পৌর ভবন ছাড়তে ৫ মিনিটের সময় বেধে দিয়ে মাইকিং করে। পরে প্রশাসনের উপস্থিতিতে মির্জা কাদেরের অনুসারীরা পৌরসভা ভবন ছেড়ে যেতে বাধ্য হয়।
    অভিযানে অংশ নেয়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শামীম কবির, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি, পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনা কালীন সময়ে শতাধিক বহিরাগত ব্যক্তি এক সাথে পৌর ভবনে অবস্থান করায় তাদেরকে পৌর ভবন থেকে বের করে দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ