ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্ত্রীর সঙ্গে পরকীয়া 

    রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  

    রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে মুদি ব্যবসায়ী মনিরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী ব্যবসায়ী জাকির আকন। 

    সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ওইদিন সকালে ঘাতক জাকিরকে গ্রেফতার দেখিয়ে দুপুর ২ টায় গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

    দণ্ডবিধি ১৬৪ ধারায় তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শান্তুনু কুমার মণ্ডল আবেদন মঞ্জুর করলেও জাকির স্বীকারোক্তি দেয়নি বলে জানা গেছে। পুলিশের ভাষ্য, গ্রেফতার জাকিরের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে হত্যার কারণ। 

    প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাকিরের স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে মনিরের পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে মনিরকে হত্যা করে জাকির ও অন্যান্য আসামিরা।

    মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, সন্দেহমূলক আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে গত সোমবার সকালে জিজ্ঞাসাবাদের পর থানা হেফাজতে জাকির ঘটনার বর্ণনা এবং কারণ স্বীকার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে আবেদন করা হবে। 

    উল্লেখ্য, ঈদের দিন (শুক্রবার) রাত সাড়ে ১১টায় খাওয়া-দাওয়া করে দোকানে যাওয়ার পথে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় মুদি ব্যবসায়ী মনির শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

    এ ঘটনায় শনিবার রাতে ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করে নিহতের বাবা মোসলেম শিকদার। ওইদিন সকালে সন্দেহমূলকভাবে ব্যবসায়ী জাকিরকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

    পরদিন সকালে জিজ্ঞাসাবাদে জাকির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।  এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহমেদ আলী বলেন, ওনাকে (জাকির) যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ