ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মালবাহী ট্রাক্টর কেড়ে নিল স্ত্রীর প্রাণ, স্বামী-মেয়ে আহত

    মালবাহী ট্রাক্টর কেড়ে নিল স্ত্রীর প্রাণ, স্বামী-মেয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী ট্রাক্টরের চাপায় মোসা. নাহার বেগম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন বাজারের শরিফপাড়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত নাহার বেগম উপজেলার জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিহত নাহার বেগমের স্বামী জাকির হোসেন স্ত্রী ও মেয়েকে নিয়ে শশীভূষণ থেকে চরফ্যাশনের দিকে আসছিলেন।


    এ সময় চরফ্যাশন বাজারের দক্ষিণ পাশে শরিফপাড়া পেট্রোল পাম্পের সমানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা নাহার বেগম ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা স্বামী জাকির হোসেন ও ১০ বছরের মেয়ে নিলা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ