ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সুড়ঙ্গ থেকে রকেট হামলায় কোণঠাসা ইসরাইল!

    সুড়ঙ্গ থেকে রকেট হামলায় কোণঠাসা ইসরাইল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরাইল।  দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে বৃষ্টির মতো রকেট হামলা চালানো হচ্ছে।  মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল থেকে হামলা চালায় হামাস। তারা মাগাজি শরণার্থী শিবির থেকে এসব হামলা চালায়।  তবে সেসব টানেলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। 

    এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরাইলের সংঘর্ষে দুই ইসরাইলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।  তবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।  পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়া গুলিতে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। 

    ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে,  হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।  নিহত শ্রমিক দুইজন থাইল্যান্ডের।  এ ছাড়া ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।  তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়।  তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।  মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

    ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে।  এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়।  এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়। 

    এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

    মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে।  সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ