ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

    পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে ট্রাক ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৩৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এঘটনায় তার স্বামী শামিম (৪০) ও পুত্র সন্তান তামিম (৯) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেলিনা পটুয়াখালীর আউলিয়ার সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। তিনি কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার শামিমের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা দীর্ঘদিন যাবৎ ডায়রিয়ায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় বরিশাল শেবাচিমে চিকিৎসা শেষে তার স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ফেরিতে উঠতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।

    দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ