ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লঞ্চ চালুর দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ-স্মারকলিপি

    লঞ্চ চালুর দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ-স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-পটুয়াখালী নৌ রুটে যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা।

    বুধবার (১৯ মে) সকালে পটুয়াখালী লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় ডাবল ডেকার সুন্দরবন-১৪ লঞ্চের মনির হোসেন, আওলাদ-৭ এর মো. আব্বাস হাং, সত্তার খান-১ লঞ্চের  মো. সিরাজ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন অফিস সেক্রেটারি রিয়াজ উদ্দিন রুবেলসহ সব লঞ্চের শ্রমিকরা উপস্থিত ছিলেন।     

    বক্তারা বলেন, দীর্ঘ দেড় মাস ‘লকডাউনে’র কারণে অধিকাংশ শ্রমিক ঈদের আগে মালিকদের কাছ থেকে কোনো বেতন বোনাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। ঈদে ‘লকডাউনে’র মধ্যদিয়ে সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া ব্যয় করে বাড়ি ফিরছেন। এমনকি ফেরিতে পদদলিত হয়ে মারাও গেছেন। এক সপ্তাহের জন্য আবারও দূরপাল্লার পরিবহন ও নৌযান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

    বর্তমানে বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর অনুমতি দেবেন এমনটাই দাবি আমাদের।

    পরে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ